1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ওয়াশিংটন ও ঢাকার মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান-গ্রেগরি ডব্লিউ মিকস - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

ওয়াশিংটন ও ঢাকার মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান-গ্রেগরি ডব্লিউ মিকস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৩ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

প্রভাবশালী মার্কিন কংগ্রেস সদস্য এবং পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস বলেছেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না এবং ওয়াশিংটন ও ঢাকার মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানা গেছে, সোমবার নিউইয়র্কের কুইন্স এলাকার একটি রেস্তারাঁয় তহবিল সংগ্রহের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে, আমরা (নিষেধাজ্ঞা আরোপ করে) বাংলাদেশের বিরুদ্ধে নই। আমরা এখনও বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি।

বিশিষ্ট আইনজীবী মিকস ১৯৯৮ সাল থেকে নিউইয়র্ক থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধি এবং ২০২১ সাল থেকে হাউস অব কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করছি না। নিষেধাজ্ঞাগুলো একটি সংস্থার কতিপয় ব্যক্তির ওপর আরোপ করা হয়েছে, পুরো সংস্থার ওপর নয়, আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি।’

আরো কর্মকর্তা ও রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য জোরালোভাবে লবিং করছে এমন বাংলাদেশের ভিতরে ও বাইরে থেকে তৎপর একটি স্বার্থান্বেষী মহল সম্পর্কে এক প্রশ্নের জবাবে মিকস বলেন, ‘তবে, আমরা তাদের কথা অনুযায়ী কিছু করব না। আর এমনটা সম্ভবও নয় এবং আমরা সবকিছু ভালভাবে যাচাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করব।’

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য ইস্যু প্রত্যক্ষ করতে তিনি এ বছর বাংলাদেশ সফর করবেন বলে জানান।
তিনি বলেন, ‘তবে তার আগে, আমি পররাষ্ট্র দপ্তর ও এশিয়া-প্যাসিফিক বিষয়ক কংগ্রেস সাব-কমিটির সাথে কথা বলব। প্রয়োজনে বাংলাদেশ ইস্যু নিয়ে কংগ্রেসে আমরা একটি বিশেষ শুনানীর আয়োজন করব।’ বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar