মণিরামপুর প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জেলার মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের রূপ টাওয়ারের ছাদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমেনা বেগম (১৮) নামে এক নারী মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি ) বিকালে মৃত্যুর ঘটনাটি ঘটেছে।
নিহত আমেনা বেগম রাজগজ্ঞ বাজারের ভাগ্যকূল হোটেল কর্মচারী ফরহাদের স্ত্রী।
স্থানীয়রা জানান,ফরহাদ দম্পত্তি বাজারের রূপ টাওয়ার ভবনের ভাড়া বাসায় থাকতেন । এদিন দিন বিকেলে আমেনা বেগম বসার জন্য ওই ভবনের তৃতীয় তলার ছাদে ওঠেন । এ সময় ছাদের উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের মেইন তারের সাথে তার হাত স্পর্শ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।