1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোংলায় বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ১ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

মোংলায় বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ১

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০১ জন খবরটি পড়েছেন

মোংলা প্রতিনিধি।।
মোংলায় বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে মটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন মটর সাইকেলের অপর আরোহী। তাকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিহত ও আহতদের বাড়ী খুলনায়। পুলিশ ও বন্দর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় নৌবাহিনীর ঘাঁটির সামনে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। মোংলাগামী যাত্রীবাহী বাস ও খুলনাগামী মটরসাইকেলে এ সংর্ঘের ঘটনাটি ঘটে। এ সময় মটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মটরসাইকেল চালক রাজন (৩৫) মারা যান। এ সময় গুরুতর আহত হন রাজনের সাথে থাকা আরোহী রাসেল (৩০)।

স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে বন্দর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিতসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। মোংলা বন্দর হাসপাতালের ডাঃ গোলাম রাব্বী প্রিন্স বলেন, ঘটনাস্থলেই মারা যায় রাজন, হাসপাতালে তার মরদেহ আনা হয়। আর গুরুতর অবস্থায় আনা রাসেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে। নিহত রাজন খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আঃ রবের ছেলে। আর গুরুতর আহত রাসেল একই এলাকার মোঃ বুলবুলের ছেলে। মোংলা থানার এসআই জ্যোতিরর্ময় ফৌজদার বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সাথে সাথে বাস ফেলে চালক ও ড্রাইভার পালিয়ে যান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar