1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিসি ক্যামেরায় আওতায় বোয়ালমারী পৌরসভা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

সিসি ক্যামেরায় আওতায় বোয়ালমারী পৌরসভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৯ জন খবরটি পড়েছেন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের বোয়ালমারীতে অপরাধ ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে পৌর শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ৩২টি স্থানে ৬৪টি ক্যামেরা বসানো হবে। এতে চুরি, ডাকাতি,
ছিনতাই ও হত্যার মতো অপরাধ নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদ করেছেন জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে সোনালী ব্যাংকের মোড়ে কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া। এ সময় প্যানেল মেয়র মমিন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী সদানন্দ রায়, কাউন্সিলরবৃন্দসহ,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী রায়হান রকি, ছাত্রনেতা আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বোয়ালমারী পৌরসভাকে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বাসানোর দাবি জানাচ্ছিল পৌরবাসী। সেই দাবির প্রেক্ষিতে প্রথম পর্যায়ে ২০২১-২২ অর্থবছরের টেস্টরিলিপ প্রকল্পের (টি,আর) সাড়ে ৪ লাখ ও ব্যবসায়িদের দুই লাখ টাকা ব্যয়ে পৌরসভায় ৬৪টি সিসি ক্যামেরা বসানোর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এ কাজ শেষ হবে।

পৌর বাজারের ব্যবসায়ি ফারুক খান বলেন, পৌর শহরের নিরাপত্তাসহ সবার জানমালের নিরাপত্তায় এই সিসি ক্যামেরা উপকারে আসবে। তাছাড়া পুলিশ এই সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিংয়ে করলে যানজটসহ অনেক অপরাধ কমে আসবে।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে পৌর শহরে কোন অনাকাঙ্খীত ঘটনার সৃষ্টি হলে পুলিশ সহজেই অপরাধীদের খুজে বের করতে পারবে।

বোয়ালমারী পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়া জানান, গত ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে পৌরবাসীকে সকল ধরণের নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যেই বাজার এলাকা যানজট নিরাসনে গোলবার বসানো হয়েছে। যাতে সকাল ৮টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্তু বড় যানবাহন ঢুকতে পারবে না। সুপেয় পানির জন্য পৌর এলাকায় গভীর নলকূপের কাজ চলছে।

এছাড়া আজ বৃহস্পতিবার ( ৩ ফেব্রুয়ারি ) থেকে পৌর শহরের গুরুত্বপূর্ণ ৩২টি স্পটে ৬৪টি সিসি ক্যামেরার কাজ শুরু হয়েছে। থানা ও পৌরসভায় দুইটি মনিটর থাকবে। সিসি ক্যামেরা বসানোর কারণে বাজার এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে। এতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ অনেকটাই কমে যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar