1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ভৈরব নদে কোটি টাকা মূল্যের সারবোঝাই লাইটার জাহাজ ডুবি - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

অভয়নগরে ভৈরব নদে কোটি টাকা মূল্যের সারবোঝাই লাইটার জাহাজ ডুবি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৫ জন খবরটি পড়েছেন
ভৈরবনদে সার বোঝায় নৌকা ডুবি

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার গভীর রাতে অভয়নগরে ভৈরব নদে প্রায় এক কোটি টাকা মূল্যের সারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

৬৮০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝায় এমভি শরিব বাঁধন নামক একটি লাইটার জাহাজ নওয়াপাড়া পীরবাড়ি ঘাট এলাকায় ভৈরব নদে ডুবে যায়।  

ডুবে যাওয়া জাহাজটির মাস্টার সজিব হোসেন জানান, গত ২১ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ৬৮০ মেট্রিক টন ইউরিয়া সার বোঝাই করে নওয়াপাড়া বন্দরে আসলে নওয়াপাড়ার ফেরিঘাটের সঞ্জয় ট্রেডিং সার আনলোড না করার কারণে ওই জাহাজটি ৪দিন ধরে ভৈরব নদের ভাটপাড়ায় অবস্থান করে। পরে সঞ্জয় ট্রেডিং অফিস থেকে বলা হয়, জাহাজটি নওয়াপাড়া পীর বাড়ি ঘাটে নিলে আনলোড করা হবে। বুধবার দুপুরে জাহাজটি নওয়াপাড়া পীরবাড়ি ঘাটে রাখা হলে গভীর রাতে জাহাজটি কাত হয়ে যায়। এক পর্যায়ে জাহাজের তলা ফেটে তা ডুবে যায়।

তিনি আরও জানান, জাহাজে থাকা ইউরিয়া সারের মূল্য প্রায় এক কোটি টাকা। বৃহস্পতিবার বিষয়টি জানিয়ে অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক রিকো জানান, জাহাজটি ডুবে যাওয়ার ফলে ভৈরব নদে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের কাজ শুরু হচ্ছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত স্থানে লোকজন পাঠানো হয়েছে। তারা পরিদর্শন করে আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar