1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পরেও নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে

অভয়নগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৪ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।
যশোরের অভয়নগর থানা পুলিশের ওপেন হাউজ ডে’র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার বেলা ১১টায় থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। পুলিশের কর্মকান্ড আরও স¦চ্ছ ও জবাবদিহিমূলক করে পুলিশের ওপর জনগণের আস্থা বৃদ্ধিতে থানা এলাকার বিভিন্ন স্তরের জনগণের সাথে পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠান করা হয়।

থানার ওসি একেএম শামীম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ( খ সার্কেল) মুকিত সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া সার সিমেন্ট ও খাদ্যশষ্য সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন বিশ্বাসসহ থানা এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চলমান অনুষ্ঠানের এক পর্যায় বিভিন্ন স্তরের জনগণের সাথে উন্মুক্ত আলোচনা শোনেন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এসময় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিকদের সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপারের সম্মুখে উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সা¤প্রতিক কর্মকান্ডে ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সভা সঞ্চালনা করেন, পুলিশের এসআই উজ্জ্বল হোসেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar