1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাশিয়ার সাড়ে ৩ হাজার সেনা নিহত , ২শ বন্দি - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত

রাশিয়ার সাড়ে ৩ হাজার সেনা নিহত , ২শ বন্দি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪৩ জন খবরটি পড়েছেন

রাশিয়ার সাড়ে তিন হাজারের বেশি সেনা নিহত এবং ২শ সেনাকে বন্দি করা  হয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করছে  । সামাজিক মাধ্যম ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, ইউক্রেনের সেনাদের সঙ্গে যুদ্ধে রাশিয়ার সাড়ে তিন হাজারের বেশি সেনা নিহত হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

 এছাড়াও ইউক্রেনের দাবি , ১৪টি বিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাংক হারিয়েছে রাশিয়া। যদিও ইউক্রেনের এই দাবি যাচাই করা সম্ভব হয়নি। এদিকে রাশিয়ার পক্ষ থেকেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি স্বীকার করা হয়নি।

অপরদিকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স এবং বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ওই শহরের নাম মেলিটপল। বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর পর প্রথমবারের মতো রাশিয়া দেশটির একটি উল্লেখযোগ্য জনবহুল শহর দখলের দাবি করেছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় অবস্থিত দেশটির গুরুত্বপূর্ণ মেরিউপোল বন্দরের কাছে অবস্থিত মাঝারি আকারের এই শহরটি। মেলিটপল শহরে বর্তমানে প্রায় দেড় লাখ মানুষ বসবাস করছে।

এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া। তবে সেখানে ইউক্রেনের সেনাদের শক্তিশালী প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তারা বেশ কয়েকটি হামলার বিরুদ্ধে লড়াই করছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানী কিয়েভের ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রয়টার্সের এক প্রতিবেদনেও বলা হয়েছে যে, কিয়েভের বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সেখানকার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar