1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভৈরব নদে ৩কোটি টাকা মূল্যের কয়লা বোঝাই জাহাজ ডুবি - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে অভয়নগরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

ভৈরব নদে ৩কোটি টাকা মূল্যের কয়লা বোঝাই জাহাজ ডুবি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪৯৮ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার ভৈরব নদে ‘এমভি সুরাইয়া’ নামের কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। শনিবার (৫মার্চ) বিকালে ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন ইকো পার্কের সামনে এমভি সুরাইয়া নামক কয়লা বোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়। ফলে নদের পানি দূষণের আশঙ্কা দেখা দিয়েছে।

এসময় জাহাজের ১২ জন স্টাফ সাঁতরে তীরে উঠে আসেন।

খোঁজ নিয়ে জানা যায়, ইন্দোনেশিয়া থেকে আফিল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এ কয়লা আমদানি করে। এসব কয়লা নওয়াপাড়া নদীবন্দর এলাকায় আফিল ট্রেড ইন্টারন্যাশনাল নামের ঘাটে নামানোর কথা ছিল।

কার্গো জাহাজের মাস্টার সোহাগ হোসেন জানান, ১৩৫০ মেট্রিক টন কয়লা বোঝাই জাহাজটি নওয়াপাড়ায় নোঙর করতে না পেরে ভাটপাড়া এলাকায় নোঙর করা হয়। শনিবার বিকাল ৪টার সময় নোঙর করা অবস্থায় জাহাজের তলদেশ ফেঁটে পানি ঢুকতে থাকে। পানি ঢোকার ২-৩ঘন্টার মধ্যেই জাহাজটি ডুবে যায়। কি কারণে জাহাজের তলদেশ ফেঁটেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

শিল্প শহর নওয়াপাড়ার মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনালের পরিচালক রাকিবুল ইসলাম জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানী করা ১৩৫০ মেট্রিক টন কয়লা বোঝাই জাহাজটি ডুবে গেছে। জাহাজ ডুবির ফলে ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar