1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ায় ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজ উদ্ধার কাজ শুরু হয়নি এখনও - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ায় ডুবে যাওয়া কয়লা বোঝাই কার্গো জাহাজ উদ্ধার কাজ শুরু হয়নি এখনও

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪৬৭ জন খবরটি পড়েছেন

মোংলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ায় কয়লা নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজের উদ্ধার কাজ শুরু হয়নি এখনও। দুর্ঘটনাকবলিত হওয়ার পর তিন দিনের মধ্যে ডুবন্ত কার্গো জাহাজটির উদ্ধার তৎপরতা শুরুর জন্য মালিক পক্ষকে শুক্রবার চিঠি দেয় বন্দরের হারবার বিভাগ।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে প্রায় ৬শ মেট্টিক টন কয়লা নিয়ে হাড়বাড়ীয়ার এ্যাংকোরেজ এলাকার পশুর নদীর ডুবে চরে আটকে তলা ফেটে ওই কার্গো জাহাজটি ডুবে যায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাষ্টার ক্যাপ্টেন মোঃ শাহাদাত হোসেন বলেন, কার্গো জাহাজ এম,ভি নাওমী বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় অবস্থানরত পানামা পতাকাবাহী সি এম,ভি জর্ডান এস জাহাজ থেকে বৃহস্পতিবার বিকেলে কয়লা বোঝাই করে। এরপর রাতে এটি ছেড়ে যাওয়ার পথিমধ্যে হাড়বাড়ীয়ার পশুর চ্যানেলের পশ্চিম পাশে ডুবো চরে আটকে পড়ে। সেখানে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। দুর্ঘটনাকবলিত হওয়ার পরদিন শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সেখানে মার্কিং স্থাপন করেন বন্দরের হারবার বিভাগ।

এদিকে শুক্রবারের পর থেকে পরবর্তী তিনদিনের মধ্যে ডুবন্ত কার্গো জাহাজের কয়লা অপসারণ ও কার্গোটি দ্রুত উদ্ধারে মালিক পক্ষকে হারবার বিভাগ চিঠি দিলেও শনিবার বিকেল পর্যন্ত কোন কাজই শুরু করতে পারেনি মালিক পক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজের মাস্টার মোঃ আজিজুল হকের সাথে এ নিয়ে কথা বলার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কয়লার কার্গো জাহাজ ডুবির ঘটনায় উদ্বেগ জানিয়ে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, কয়লা বিষাক্ত সালফার যুক্ত পণ্য। এই কয়লা পানিতে মিশে জলজ প্রাণী ও সুন্দরবনের জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করবে। তাই দ্রুত সময়ের মধ্যে এই কয়লা অপসারণের দাবী জানিয়েছেন তিনি। তিনি আরো বলেন, মুলত ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য বোঝাই, পণ্যবাহী নৌযানের ফিটনেস না থাকা, অদক্ষ ষ্টাফ দিয়ে নৌযান চালানো, পশুর চ্যানেলের ডুবন্ত রেক যথাসময়ে উত্তোলণ না করাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসিনতায় একের পর এক নৌযান ডুবির ঘটনা ঘটে আসছে। এজন্য সংশ্লিষ্টদের অবশ্যই আরো বেশি সর্তক ও দায়িত্বশীল হবে বলে মত তার।উল্লেখ্য, এর আগে গত বছরের ১৬ নভেম্বর হাড়বাড়ীয়া এলাকায় কয়লা নিয়ে ডুবে যায় একটি বাল্কহেড।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar