1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নাপা সিরাপ নয়, দুই শিশুকে মিষ্টির সাথে বিষ দিয়েছিলেন মা! - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

নাপা সিরাপ নয়, দুই শিশুকে মিষ্টির সাথে বিষ দিয়েছিলেন মা!

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৮০১ জন খবরটি পড়েছেন
napa-brahmanbaria

দুই ছেলেকে মিষ্টির সঙ্গে বিষ খাওয়ানোর পর ঘটনা অন্যদিকে প্রবাহিত করতেই নাপা সিরাপ খাওয়ানোর কথা প্রচার করেছিলেন মা। সেই মা এখন পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় শিশুদের মাকে গ্রেপ্তারের পর তিনি এসব কথা বলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ওই ঘটনাটি এরমধ্যেই সারাদেশে আলোড়ন তোলে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন গণমাধ্যমকে বলেন, দুই শিশুর মা লিমা বেগম চাতাল কলে কাজ করতেন। সেখানে শফিউল্লাহ নামে শ্রমিকদের এক সর্দারের সাথে তাঁর প্রেমের সম্পর্ক হয়। তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ ক্ষেত্রে বাধা ছিল দুই ছেলে ইয়াসিন খান (৭) ও মুরসালিন খান (৪)। তাঁরা দুই শিশুকে হত্যার পরিকল্পনা করেন। এর অংশ হিসেবে ঘটনার দিন মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশুকে খাওয়ায় তাদের মা। ঘটনাটিকে অন্যদিকে প্রবাহিত করতে এর এক ঘণ্টা পর দুই শিশুকে নাপা সিরাপ খাওয়ানো হয়। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য লিমাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়েছে।

ব্রাক্ষণবাড়িয়া
হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এর আগে দুই শিশুর মৃত্যুর ঘটনায় বুধবার রাতে তাদের দৃষ্টি প্রতিবন্ধী বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলায় শিশুদের মাসহ কয়েকজনকে আসামি করা হয়। এরপর পুলিশ দুই শিশুর মা লিমা বেগমকে গ্রেপ্তার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, মামলায় অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার রাতেই দুই শিশুর মাকে গ্রেপ্তার করা হয়। ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নজরপাড়া গ্রামের দুই শিশু ইয়াসিন ও মুরসালিন মারা যায়।

চাঞ্চল্যকর ওই ঘটনাটির তদন্তে তিনটি কমিটি হয়েছে। ঢাকার ঔষুধ প্রশাসন অধিদপ্তর ছয় সদস্যের একটি, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক মহিউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি এবং ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল তিন সদস্যের একটি তদন্ত কমিটি করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar