1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আমি কী অপরাধ করেছি, মধ্যরাতে আদালতের দরজা খোলেন? - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ আসামে দুই দিনে উচ্ছেদ ১,১০০ মুসলিম পরিবার মুসলিমরা আর কাউকে নেতা বানাবে না, নিজেরাই হবে: আসাদউদ্দিন ওয়াইসি সামান্য পেরেক শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ

আমি কী অপরাধ করেছি, মধ্যরাতে আদালতের দরজা খোলেন?

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৯০ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‘আমি কী অপরাধ করেছি, মধ্যরাতে আদালতের দরজা খোলেন?’ তিনি বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমি কারাভোগও করেছি।

গতকাল বুধবার পেশোয়ারে দলের বিক্ষোভ সমাবেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বিচার বিভাগের উদ্দেশে এসব কথা বলেন। জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর এই প্রথমবার দলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিলেন ইমরান।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান বলেন, ‘আমার প্রিয় বিচারকবৃন্দ, প্রিয় বিচার বিভাগ, আপনাদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমি কারাভোগ করেছি।

কারণ আমি স্বপ্ন দেখি একদিন বিচার বিভাগ শক্তিশালীদের পক্ষে নয়, সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াবে। ’ তিনি বলেন, ‘আমি বিচার বিভাগের উদ্দেশ্যে বলতে চাই,  আপনারা কখন মধ্যরাতে দরজা খুলেছেন… এই জাতি আমাকে ৪৫ বছর ধরে চেনে। আমি কি কখনো আইন ভেঙেছি? যখন আমি ক্রিকেট খেলতাম, কেউ বলতে পারবে আমি ম্যাচ পাতিয়েছি?’ ইমরান খান আরো বলেন, ‘আমার ২৫ বছরের রাজনৈতিক জীবনে আমি কখনো কোনো প্রতিষ্ঠান কিংবা বিচার বিভাগের বিরুদ্ধে জনগণকে উসকে দিইনি। কারণ আমার জীবন ও মরণ এই পাকিস্তানেই। আমি আপনাদের প্রতি প্রশ্ন রাখতে চাই, আমি আসলে কী অপরাধ করেছি যে আপনারা মধ্যরাতে আদালতের দরজা খুলে দিলেন?’

ইমরানের বিরুদ্ধে গত শনিবার মধ্যরাতে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব পাস হয়। এর আগে ওই রাতেই হাইকোর্টে একটি আবেদন করা হয়। ওই আবেদনে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বরখাস্ত করার প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতা রহিত করার আদেশ চাওয়া হয়। যদিও ইমরান খানের সরকারের পক্ষ থেকে বলা হয়, সেনাপ্রধানকে বরখাস্ত করার কোনো পরিকল্পনা তাদের ছিল না।

ওই আবেদন গ্রহণ করার বিষয়ে ব্যাখ্যা দিয়ে আদালত বলেছিলেন, জরুরি প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেকোনো সময় আদালত বসতে পারে। কালের কন্ঠ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar