1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সামান্য পেরেক শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ কালিয়াকৈরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান ৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক

শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শারদীয় দুর্গোৎসবে নেত্রকোণার দুর্গাপুরে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন বিরিশিরি ইউনিয়নের তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।

সোমবার বিরিশিরি ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি মন্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন।

মন্ডপ পরিদর্শনকালে আনোয়ার হোসেন খান আইনশৃঙ্খলা বিষয় সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব সুষ্ঠু সুন্দরভাবে উদযাপনে তিনি সার্বিকভাবে পাশে থাকার কথা বলেন।

শারদীয় দুর্গোৎসবে পূজামন্ডপ পরিদর্শনে আসায় সনাতন ধর্মাবলম্বীরা আনোয়ার হোসেন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ তারা আনন্দ প্রকাশ করে বলেন, আনোয়ার হোসেন খান সুখে দু:খে সবসময়ই আপন মানুষ হয়ে পাশে থাকেন।

বিরিশিরি ইউনিয়নের সাবেক এই চেয়ারম্যান জানান, আগামী দিনেও তিনি সকলের পাশে থাকবেন।

আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে বিরিশিরি ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ পেলে তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানান। এসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে সামাজিক সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করার প্রতি আলোকপাত করেন তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar