শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ১৪টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ৩ নম্বর বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মজিবর রহমান। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি প্রতিটি মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে কালিয়াকৈর উপজেলা জাসাসের আহ্বায়ক ও চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান বলেন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের পক্ষ থেকে আমরা পূজা মণ্ডপগুলো পরিদর্শন করছি। এমপি মহোদয় আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকার রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এবং আমি সবসময় আপনাদের পাশে আছি।
সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের পক্ষ থেকে আমরা বোয়ালী ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করছি। এমপি মহোদয় আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ করে দেবেন। তিনি ও আমি সবসময় আপনাদের পাশে আছি।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ডা. মিনহাজ উদ্দিন, বিএনপি নেতা খোরশেদ আলম, আনোয়ার হোসেন, শফিউদ্দিন, বোয়ালী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. কালাম সিকদার, যুবদল নেতা রাসেল আহম্মেদ, গাজীপুর জেলা তারেক জিয়া পরিষদের সদস্য মো. জসিম উদ্দিনসহ ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।