1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ৪, আহত ৩৯ ভারতের গোয়ালিয়রে মন্দিরের কাছে ট্রাকচাপায় নিহত ১৫ পাবনার ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতারা গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়া যশোর কেন্দ্রীয় কারাগারে ভারতীয় কয়েদির মৃত্যু লোহাগাড়ায় শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করলেন ইউএনও ও ওসি বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী

গাজীপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১ জন খবরটি পড়েছেন

মাহাবুল ইসলাম অভি, গাজীপুর প্রতিনিধি
সোমবার (১৯ অক্টোবর ২০২৬), সকাল ১১টা ৩২ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুর মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার। রোববার (১৮ অক্টোবর) তিনি মহানগরীর সদর থানা এলাকার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার পূজামণ্ডপে আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধর্মাবলম্বীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, মহানগরীতে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজামণ্ডপ পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। মণ্ডপগুলোতে নিবিড় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar