খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সোমবার (১৯ অক্টোবর) ২০২৬, সকাল ১১টা ২৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজদু মিয়া। রবিবার (১৮ অক্টোবর) দিন ও রাতব্যাপী তিনি ইউনিয়নের দত্তপাড়া, কাশীপাড়া ও মহাখালপাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে আজদু মিয়া মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা ও পূজার প্রস্তুতির খোঁজ-খবর নেন। এ সময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। তার সঙ্গে এলাকার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় মুরুব্বিরা উপস্থিত ছিলেন।
আজদু মিয়া বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার সমান অধিকার। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সকলের উৎসব, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের উৎসব।”
তিনি আরও বলেন, “আমি দীর্ঘ ৫ বার আপনাদের ভোটে মেম্বার নির্বাচিত হয়ে সেবা করার সুযোগ পেয়েছি। আগামীতেও আমি ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে প্রতিটি মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদে বসবাস করবে।”
তিনি আরও জানান, বিএনপি সবসময় মানুষের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। পরিশেষে তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজা চলাকালীন যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।