1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন
ছবি। দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক।

প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় পূজামণ্ডপ এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টায় উপজেলার মুন্সিগঞ্জ ফুলতলা সার্বজনীন পূজা মন্ডপসহ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেন নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

উক্ত তিনটি উপজেলায় মোট ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তা ডিউটি পালন করছেন। পাশাপাশি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে, যাতে পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, যেকোনো অনাকাঙিক্ষত পরিস্থিতি প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ লক্ষ্যে সর্বসাধারণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar