মাহাবুল ইসলাম অভি গাজীপুর
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুখের সংসারের স্বপ্ন দেখেছিলেন শারমিন নাহার সীমা (২৩)। কোলে ১৯ মাসের শিশুসন্তান। কিন্তু যৌতুকের দাবিতে তাকে বারবার নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামী মাইনুর রহমান তানভীরের (২৪) বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তানভীরকে পাঁচ লাখ টাকা দেওয়ার পরও বন্ধ হয়নি সীমার ওপর নির্যাতন।
শারমিন অভিযোগে বলেছেন, তাকে মারধর করা হয়েছে, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে এবং টঙ্গী থেকে টাঙ্গাইলের এলেঙ্গায় নিয়ে যাওয়া হয়েছে। আহত শারমিন নাহার সীমা ও তার ১৯ মাসের সন্তান। এ ঘটনায় রোববার (১৮ অক্টোবর) রাতে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন শারমিনের বাবা। তানভীরকে গ্রেপ্তার করার জন্য আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।