1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক - bdtelegraph24.com
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৫ লাখ টাকা যৌতুক দিয়েও মেলেনি সুখ, গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পূজা মণ্ডপ পরিদর্শনে ১৭ বিজিবি অধিনায়ক পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ নাসিরনগরে মেম্বার পদপ্রার্থী রাজিব খানের গণসংযোগ বৃহৎ আকারে ‘কলমাকান্দা জামদানি পল্লী’ গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র : ডেপুটি স্পিকার ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন শ্যামনগরে নারী নেতৃত্বের মাধ্যমে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রাজশাহীতে শেষ মুহূর্তের প্রস্তুতি

ফরিদপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পাবনা জেলা প্রশাসক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

মো: আরিফুল ইসলাম,
পাবনা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৯ শে অক্টোবর ২০২৬ (সোমবার) শারদীয় দুর্গাপূজায় উপজেলা আনসার ও ভিডিপির সদস্য-সদস্যারা ফরিদপুর উপজেলার সকল পূজামণ্ডপগুলোতে শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে তৎপর রয়েছেন। বসে নেই পাবনা জেলা প্রশাসক ও উপজেলা কর্মকর্তারাগণও, তাঁরা বিভিন্ন পূজামণ্ডপগুলো পরিদর্শনের পাশাপাশি নিরাপত্তা তদারকি করছেন প্রতিনিয়ত।

এর অংশ হিসাবে ১৯ শে অক্টোবর, সোমবার পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিভিন্ন কালিমাতা ও দুর্গা মন্দির পরিদর্শন করেছেন জনাব আমিনুল ইসলাম, জেলা প্রশাসক, পাবনা। তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন উম্মে ইমামা বানিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদপুর, পাবনা, মাহমুদা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), ফরিদপুর, পাবনা, মো: আল ইমরান, উপজেলা কৃষি কর্মকর্তা, ফরিদপুর, পাবনা, মো: তাজিনুর ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফরিদপুর, পাবনাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

উৎসবমুখর ও নির্বিঘ্ন পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে তিনি সরাসরি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তদারকি করেন। এবারের দুর্গাপূজায় ফরিদপুর উপজেলার মোট ১৮টি পূজামণ্ডপে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার ব্যাটালিয়নের কুইক রেসপন্স (QRT) স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। আধুনিক প্রযুক্তিগত সুরক্ষায় বাহিনীর ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহারে প্রস্তুত রয়েছেন, যা ঝুঁকি শনাক্তকরণ ও তাৎক্ষণিক তথ্য সরবরাহে ভূমিকা রাখছে।

পাবনা জেলা প্রশাসক এই নিরাপত্তা তদারকির সমান্তরালে তৃণমূল উপজেলা কর্মকর্তাগণরা নিরলসভাবে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। তাঁরা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দায়িত্বে থাকা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” প্রধানমন্ত্রীর এই অসাম্প্রদায়িক ও প্রগতিশীল দর্শনে উদ্বুদ্ধ হয়ে উপজেলা আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। এই কঠোর নিরাপত্তা বলয় ও প্রযুক্তিগত নজরদারির কারণে ফরিদপুর উপজেলায় উৎসবটি অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

এই অতন্দ্র প্রহরা ও প্রযুক্তিভিত্তিক কর্মপরিকল্পনা তৃণমূল মানুষদের মাঝে গভীর স্বস্তি এনে দিয়েছে। ফলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব উদযাপন করছেন। দু-একটি অতি ক্ষুদ্র বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টার সাথে সাথেই আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা প্রতিরোধ গড়ে তুলছেন। “শারদীয় সুরক্ষা” অ্যাপ ব্যবহার করে অন্যান্য বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে নিরাপদ পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সবার আগে বাংলাদেশ’—এই মূলমন্ত্রকে ধারণ করে শান্তি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের মানুষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar