1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কোনো অভিযোগ বা বিচার ছাড়াই কারাগারে ৬০০ বেশি ফিলিস্তিনি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ আসামে দুই দিনে উচ্ছেদ ১,১০০ মুসলিম পরিবার মুসলিমরা আর কাউকে নেতা বানাবে না, নিজেরাই হবে: আসাদউদ্দিন ওয়াইসি সামান্য পেরেক শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ

কোনো অভিযোগ বা বিচার ছাড়াই কারাগারে ৬০০ বেশি ফিলিস্তিনি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৩৩১ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।। সোমবার ইসরাইলের একটি মানবাধিকার সংস্থার বরাতে আল–জাজিরার  জানিয়েছে,  কোনো অভিযোগ বা বিচার ছাড়াই কারাগারে ৬০০ বেশি ফিলিস্তিনিকে আটক রেখেছে ইসরাইল। ২০১৬ সালের পর এটি সর্বোচ্চ আটকের ঘটনা। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানবাধিকার সংস্থা হামোকদ নিয়মিত কারা কর্তৃপক্ষের কাছ থেকে বন্দিদের পরিসংখ্যান সংগ্রহ করে। সংস্থাটি জানিয়েছে, মে পর্যন্ত ৬০৪ জন প্রশাসনিক বন্দি কারাগারে আছেন। যাদের প্রায় সবাই ফিলিস্তিনি। তবে ইহুদিদের বিরুদ্ধে এই ধরনের আটকের ঘটনা তেমন একটা ঘটে না।

তথাকথিত প্রশাসনিক বন্দিদের গোপন প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও আনা হয় না। এমনকি আদালতে আত্মপক্ষ সমর্থন করারও অনুমতি নেই এসব বন্দিদের। সাধারণত ছয় মাসের জন্য তাদের কারাগারে রাখা হয়। কিন্তু বছরের পর বছর ধরে বিনা বিচারে কারাগারেই থাকতে হয় এসব ফিলিস্তিনিদের।

ইসরাইলের দাবি, প্রমাণ সংগ্রহ চলমান থাকলেও আইন অনুযায়ী সন্দেহভাজনদের আটক রাখা যায়। তবে, সমালোচক ও মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এই পদ্ধতির ব্যাপক অপব্যবহার করা হয়। এছাড়া সঠিক আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হয় না।

হামোকদের তথ্যানুযায়ী, ইসরাইলের সামরিক আদালতে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে দুই হাজার ৪৪১ ফিলিস্তিনি সাজা ভোগ করছেন। অপরদিকে এক হাজার ৪৭৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। তাদের মধ্যে কারও কারও বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, কেউবা বিচারের অপেক্ষায় আছেন। আবার কারো বিচার চলমান।

ইসরাইলি সামরিক বাহিনীর কাছে সর্বশেষ পরিসংখ্যান সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু, তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar