ডেস্ক রিপোর্ট।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শ্রীলংকায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা বিক্ষোভাকারীদের হাত থেকে বাঁচতে নিজ গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে ।
এএফপির খবরে জানা গেছে, সোমবার রাজধানী কলম্বোর উপকণ্ঠে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়ে তিনি দুই বিক্ষোভকারীকে গুলি করেন। এতে ২৭ বছর বয়সি এক যুবক মারা যান। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরলে তিনি নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ।
শ্রীলংকায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে এক সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন।
এ বিক্ষোভে আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন।এর আগে হাম্মানতোতায় রাজাপক্ষের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়। পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই সোমবার মাহিন্দা রাজাপাকসে
পদত্যাগ করেন।