1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে তীব্র দাবদাহে পানিশূন্যতায় আকাশ থেকে মাটিতে পড়ছে উড়ন্ত পাখি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ আসামে দুই দিনে উচ্ছেদ ১,১০০ মুসলিম পরিবার মুসলিমরা আর কাউকে নেতা বানাবে না, নিজেরাই হবে: আসাদউদ্দিন ওয়াইসি সামান্য পেরেক শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ

ভারতে তীব্র দাবদাহে পানিশূন্যতায় আকাশ থেকে মাটিতে পড়ছে উড়ন্ত পাখি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৫৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতে বইছে তীব্র দাবদাহ, বিশেষ করে গুজরাটে। কমে গেছে পানির উৎস। সেখানে পানি শূন্যতায় ভুগছে পাখিরা। এমন পরিস্থিতিতে প্রতিদিন আকাশ থেকে উড়ন্ত পাখি মাটিতে পড়ছে। রাজ্যটির উদ্ধারকর্মীরা এরই মধ্যে কয়েকডজন পাখি উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানানো হয়।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মে দক্ষিণ এশিয়ার বড় অংশ শুকিয়ে যাচ্ছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছেন।

আহমেদাবাদের অলাভজনক জীবদয়া চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা পরিচালিত একটি পশু হাসপাতালের চিকিৎসকারা বলেছেন, গত কয়েক সপ্তাহে তারা হাজার হাজার পাখির চিকিৎসা করেছেন। তাছাড়া উদ্ধারকারীরা প্রতিদিন আকাশের বেশি ওপরে উড়ে এমন কয়েক ডজন পাখি নিয়ে আসছেন বলেও জানান তারা।
মনোজ ভাবসার বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি বছরের পরিস্থিতি বেশি খারাপ। এই সময়ে প্রচণ্ড তাপদাহে আক্রান্ত পাখির সংখ্যা ১০ শতাংশ বেড়েছে। মনোজ এক দশকেরও বেশি সময় ধরে পাখিদের উদ্ধার করছেন ও ট্রাস্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

বুধবার ট্রাস্ট পরিচালিত হাসপাতালের পশু চিকিৎসকদের পাখিদের মাল্টি-ভিটামিন ট্যাবলেট খাওয়ানো ও সিরিঞ্জ ব্যবহার করে মুখে পানি দিতে দেখা গেছে।

গুজরাটের স্বাস্থ্য কর্মকর্তারা তাপমাত্রা বৃদ্ধির কারণে হিট স্ট্রোক ও অন্যান্য তাপ-সম্পর্কিত রোগের জন্য হাসপাতালগুলোতে বিশেষ ওয়ার্ড স্থাপনের পরামর্শ দিয়েছেন। জাগো নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar