ডেস্ক রিপোর্ট।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে। এই নিয়ে ষষ্ঠবারের মতো দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ইউএনপি দলের এই নেতা।
রনিল বিক্রমাসিংহ এর আগে ১৯৯৩ সাল থেকে শ্রীংলংকার পাঁচবারের প্রধানমন্ত্রী ছিলেন । তাকে পশ্চিমপন্থী মুক্তবাজার সংস্কারবাদী হিসাবে দেখা হয়।
বৃহস্পতিবার স্থানীয় সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসিডেন্টের সরকারি বাসভবনে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে রনিল বিক্রমাসিংহেকে শপথ পাঠ করান। শপথ নেওয়ার পর, বিক্রমাসিংহে কলম্বোর ওয়ালুকারমা মন্দির পরিদর্শন এ যান এবং তারপরে তার দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য গত সোমবার জনবিক্ষোবের মুখে প্রধানমন্ত্রী মাহেন্দ্র রাজাপাকসে পদত্যাগ করেন।
এর আগে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের সাথে রুদ্ধদ্বার আলোচনা করেছেন বিক্রমাসিংহে, সেই বৈঠক থেকেই বিক্রমাসিংহের প্রধানমন্ত্রীর পদগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে ৮ মে সামগী জনা বালাওয়েগয়া (এসজেবি) নেতা সজিথ প্রেমাদাসাকে অন্তর্র্বতী সরকার গঠনের আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। ডেইলি মিরর