1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে অগ্নিকান্ডে অন্তত ২৭ জনের প্রাণহানি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন নীলডুমুর ১৭ বিজিবির অভিযানে ৭৮ লক্ষ টাকার হেরোইন তৈরির কাঁচামাল জব্দ আসামে দুই দিনে উচ্ছেদ ১,১০০ মুসলিম পরিবার মুসলিমরা আর কাউকে নেতা বানাবে না, নিজেরাই হবে: আসাদউদ্দিন ওয়াইসি সামান্য পেরেক শারদীয় দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার যশোরে নছিমনের ধাক্কায় ভাই-বোনের মৃত্যু জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা শারদীয় দুর্গোৎসবে সামাজিক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানালেন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান নতুন ডিভাইসে কেন পূর্ণ স্টোরেজ পাওয়া যায় না? নেপথ্যে দুই কারণ

ভারতে অগ্নিকান্ডে অন্তত ২৭ জনের প্রাণহানি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫২৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দিল্লীর মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের একটি ভবনে বড়ো ধরনের অগ্নিকান্ডে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।

পুলিশ সূত্রে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার চারতলা ভবনটিতে আগুন লাগে। ওই ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।

ভবনটি  থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশ জানায়, ভবনের প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত, যা সিসিটিভি ও রাউটার তৈরির কার্যালয়। কোম্পানীর মালিক হরিশ গোয়েল ও বরুন গোয়েলকে আটক করা হয়েছে। এছাড়া ভবনের মালিক মনিশ লাকরাকে চিহ্নিত করা হয়েছে।

ভবনটির উপরের তলায় এর মালিক বসবাস করেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগুনে প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। মোদি নিহত প্রত্যেকের জন্য এক লাখ এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেসের সাবেক সভাপতি  রাহুল গান্ধীও হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar