1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে শত বছরের বেশি পুরনো সব বড় মসজিদ জরিপ করতে সুপ্রিম কোর্টে মামলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

ভারতে শত বছরের বেশি পুরনো সব বড় মসজিদ জরিপ করতে সুপ্রিম কোর্টে মামলা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৫৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতে দেশজুড়ে চলমান মসজিদ-মন্দির বিতর্কের মধ্যে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে দেশের ১০০ বছরের বেশি পুরনো সব বড় মসজিদ জরিপ করার দাবি জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে এ জন্য ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগকে (এএসআই) আদেশ দেওয়া হোক। পারসটুডে

ওই জনস্বার্থ আবেদনে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্ট যেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা অন্য কোনও সংস্থাকে এই মসজিদগুলো জরিপ করার নির্দেশ দেয়। এ  ছাড়াও ১০০ বছরের বেশি পুরনো মসজিদের পুকুর ও কূপ থেকে ওজু করার ব্যবস্থা স্থানান্তরের নির্দেশনা জারি করতে হবে। এই জরিপগুলো গোপন রাখারও দাবি করা হয়েছে যাতে কোনো ধ্বংসাবশেষ পাওয়া গেলে সাম্প্রদায়িক বিদ্বেষ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এড়ানো যায়।

ওই আবেদনে আরও দাবি করা হয়েছে, মধ্যযুগে মুসলিম আক্রমণকারীরা অনেক হিন্দু, জৈন, শিখ এবং বৌদ্ধ মন্দির অপবিত্র করেছিল। সেই সাথে এ গুলো ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল, তাই এই প্রাচীন উপাসনালয়ে অনেক দেব-দেবীর অবশেষ পাওয়া যাবে, যেগুলো ইসলাম ছাড়া অন্য ধর্মের হবে। পারস্পরিক সহযোগিতা এবং সম্প্রীতির জন্য, এই মসজিদগুলোতে বিদ্যমান ধ্বংসাবশেষকে সম্মান করতে হবে এবং প্রাচীন ধর্মীয় নিদর্শনগুলোর পরিচর্যা ও তা ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। 

‘আজতক’ হিন্দি গণমাধ্যমে প্রকাশ, অ্যাডভোকেট শুভম অবস্থি, এবং সপ্তর্ষি মিশ্রের পক্ষে অ্যাডভোকেট বিবেক নারায়ণ শর্মার মাধ্যমে ওই জনস্বার্থ আবেদন করা হয়েছে। বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরের পুকুর/কূপে একটি শিবলিঙ্গ পাওয়া গেছে বলেও দাবি করা হয়েছে। যেখানে মুসলমানরা ওজু করেন, এমন প্রথা বহু দশক ধরে চলে আসছে। এটি পবিত্র শিবলিঙ্গের প্রতি ইচ্ছাকৃত ঘৃণা এবং হিন্দু দেবতাদের প্রতি প্রতিহিংসার নিদর্শন। যাতে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে বলেও দাবি করা হয়েছে। জনস্বার্থ আবেদনে ১০০ বছরের বেশি পুরানো প্রধান মসজিদগুলোর পুকুর এবং কূপগুলো থেকে ওজুখানা স্থানান্তর করার নির্দেশনা দেওয়ারও দাবি জানানো হয়েছে। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X