1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহানবী (সাঃ) কে কটুক্তি প্রতিবাদে মির্জাগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

মহানবী (সাঃ) কে কটুক্তি প্রতিবাদে মির্জাগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৯০ জন খবরটি পড়েছেন

ইলিয়াস হোসাইন।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের বিজিপির মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনাইটেডের প্রদান নাভিন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানিয়ে মির্জাগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার (১০ জুন) সকাল ১১ টায় উপজেলার মাধবখালী ইউনিয়নের চৈতা বাজারে, জুমার নামাজ শেষে উপজেলা সদরে এবং মজিদবাড়িয়া ইউনিয়নের ভায়াং বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ গেটের সামনে থেকে শুরু হওয়া মিছিলে অংশগ্রহণ করে আশেপাশের প্রায় সাতটি মসজিদের মুসল্লির। সুবিদখালী সরকারি কলেজের সামনে বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল্লাহ বলেন, পৃথিবীর সবচেয়ে উগ্র সা¤প্রদায়িক রাষ্ট্র ভারত তারা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসুল কে নিয়ে কটুক্তি করেছে। এছাড়াও বিভিন্ন সময়ে ভারতের মুসলমানদের উপর নানাভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে দেশটির সরকার। তাছাড়াও এদেশে ভারতীয় পণ্য ও টিভি চ্যানেল বন্ধের দাবি জানান তিনি।

কোর্ট মসজিদের ইমাম মাওলানা রমজান বলেন আলী, রাসুল সাঃ এর বিরুদ্ধে কটুক্তি স্বাভাবিক ভাবেই মুসলমানের মনে আঘাত হেনেছে। ভারতের উগ্র -হিন্দুবাদের রাজনীতি মুসলমান সংখ্যালঘুদের জন্য বিপদজনক। এ সময় বিক্ষোভ মিছিলে সহস্রাধিক সাধারণ মুসল্লিরা অংশ নিয়ে তাদের ফসির দাবি জানান।

উল্লেখ্য,সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও তাঁর স্ত্রী আয়েশা (রাঃ) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল এ নিয়ে মুসলিম স¤প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X