1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে কাপড় মার্কেটে ছাত্রলীগ কর্মীর হামলা বিচারের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে অভয়নগরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রামে কাপড় মার্কেটে ছাত্রলীগ কর্মীর হামলা বিচারের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪০৯ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোমবার( ১৩ জুন) কুড়িগ্রাম সুপার মার্কেটে ছাত্রলীগ কর্মীর হামলার ঘটনার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ধর্মঘট শুরু করেছে ব্যবসায়ীরা।

এ ঘটনার সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিন (১৩জুন) বিকাল ৪টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে জমায়ত হয়ে ধর্মঘট শুরু করেন তারা।

ব্যবসায়ীরা জানান, গত রবিবার বিকালে কুড়িগ্রাম সুপার মার্কেটে মা মনি বোরকা হাউজ রাবি নামর এক ছাত্রলীগ কর্মী ক্রয়কত বোরকা পরিবর্তন করতে দোকানে আসেন। ওই দোকান তার পছন্দ মত বোরকা না পায় বোরকা টাকা ফেরত চান। এসময় দোকানের মালিক না থাকায় কর্মচারীরা ঐ ছাত্রলীগ কর্মীকে পরে আসতে বলেন। এই কথার জের ধরে ছাত্রলীগ কর্মীর সাথে দোকান কর্মচারীদের হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জের ধরে রবিবার রাতে মামনি বোরকা হাউজ মালিকের বশ্যপাড়ার বাড়িতে হামলা চালায় রাবিসহ তার সহযোগীরা। পরবর্তীতে সোমবার দুপুরে এ ঘটনা সমাধানর জন্য ব্যবসীয় ও ছাত্রলীগ কর্মীরা বাজার আলোচনায় বসার কথা থাকলেও আলাচনায় না এসে আবারো ছাত্রলীগ কর্মীরা মা মনি বোরকা হাউজের পার্শ্ববর্তী জননী ক্লথ স্টারে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে জননীর ক্লথ স্টারের মালিক হাফিজুর রহমান আহত হয়। এ ঘটনার পর মার্কেটের সকল কাপড়ের দোকান বন্ধ করে একত্রিত হয় ছাত্রলীগ কর্মী রাবিসহ জড়িতদের বিচারের দাবিতে ধর্মঘট শুরু করেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে কুড়িগ্রাম বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রওশন আমিন আজাদ রিটু জানান, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার আমরা তিব্র নিদা জানাছি। এবং সেই সাথে ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাছি। তা না হলে জেলার সকল ব্যবসায়ীদের নিয়ে অবিরাম ধর্মঘটের ডাক দেওয়া হবে ।

এ ঘটনার বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন জানান, আমি যতদুর জানি এটি একটি ব্যক্তিগত ঘটনা। এজন্য ছাত্রলীগ কোন ভাবেই দায়ি নয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মাহাম্মদ শাহরিয়ার জানান, এ ঘটনা জানার পর আমি নিজেই সেখানে গিয়েছিলাম । বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমি ব্যবসায়ীদের লিখিত অভিযাগ দায়ের করার জন্য বলেছি। অভিযাগ পাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar