1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে দুই গ্রামে ঈদুল আযহা অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

কুড়িগ্রামে দুই গ্রামে ঈদুল আযহা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ৩০০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান,, কুড়িগ্রাম।।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামে দুই গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের দুটি গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। গ্রাম দুটি হলো ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ছিটপাইকের ছড়া ও পাইকডাঙ্গা।

শনিবার (৯ জুলাই) সকাল ৮টায় একটি জামাত ছিট পাইকের ছড়া আহলে হাদিস অনুসারীদের জামে মসজিদের সামনের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অপরটি পাইকডাঙ্গা মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এসময় দুটি গ্রামে দেড় শতাধিক নারী- পুরুষ ও শিশু ঈদুল আজহার নামাজে অংশ নেন। ছিটপাইকের ছড়া গ্রামে অনুষ্ঠিত নামাজে ওই গ্রাম ছাড়াও উপজেলার জয়মনির হাট ও ফুলবাড়ি উপজেলার কয়েকটি গ্রাম থেকে বেশ কিছু মুসল্লি ঈদ জামায়াতে অংশ নিতে আসেন। ছিটপাইকের ছড়া গ্রামের মুসল্লি সিরাজুল ইসলাম, নূরুল ইসলাম, মাইদুল ইসলাম জানান, ১০/১২ বছর থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। এখানে ঈদ জামাতের ইমামতি করেন মওলানা মোকছেদুল ইসলাম এবং পাইক ডাঙ্গা গ্রামের ঈদজামায়াতে ইমামতি করেন মওলানা মো. আশরাফুল ইসলাম। দুটি স্থানে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, ওই দুটি গ্রামের কিছু পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। আজ সকালে তাদের ঈদ জামায়াত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X