1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের বাঘারপাড়া থেকে দু'টি লাশ উদ্ধার - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় বনাঞ্চলের পাশে শতাধিক অবৈধ করাতকল, মানা হচ্ছে না বিধিমালা পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা

যশোরের বাঘারপাড়া থেকে দু’টি লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২৭২ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।।
যশোরের বাঘারপাড়ার বাররা ও ছাতিয়ানতলা বাজার হতে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাঘারপাড়া থানা পুলিশ নিহত দুই জনের পরিচয় নিশ্চিত করেছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাররায় নিহত ব্যক্তির নাম মাহমুদ মোল্যা (৩০) তিনি উপজেলার জামদিয়া ইউনিয়নের হাকিম মোল্যার ছেলে। এদিকে ছাতিয়ানতলা মাছ বাজারে নিহত ব্যক্তির নাম শাহজাহান (৬০) তিনি মনিরামপুর উপজেলার কোদলাপাড়া গ্রামের মৃত ছিদ্দিকুল্লাহ’র ছেলে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাররা গ্রামের বিলের ভেতর একটি মাছের ঘেরের কচুরিপানার ওপর উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

মাহমুদ মোল্যার ভাইয়ের ছেলে আক্তারুজ্জামান মোল্যা জানান, তাঁর চাচা মাহমুদ মোল্যা একজন কৃষক ছিলেন। তাঁর হাট্রের সমস্যা ছিল। এর আগে তিনি স্ট্রোকও করেছেন। বাররা গ্রামের বিলে তাঁর ছোট একটা মাছের ঘের আছে। বুধবার বিকেলে তিনি লগি ও কাঁচি নিয়ে ঘেরের কচুরিপানা পরিষ্কার করতে যান। রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুজির পরও তাঁকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘেরের কচুরিপানার ওপর উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়। দুপুর দুইটার পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ উদ্দীন বলেন,‘মাছের ঘেরের কচুরিপানার ওপর উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় মাহমুদ মোল্যার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।

ওসি ফিরোজ উদ্দীন আরো জানান,বৃহস্পতিবার সকালে ছাতিয়ানতলা মাছ বাজারে খাটের উপর মৃত অবস্থায় এক ব্যক্তিকে এলাকাবাসি দেখতে পায়। নিহত ব্যক্তি ভ্রাম্যমাণ আগরবাতি বিক্রয় করতেন। কি কারনে মারা গেল এলাকাবাসী বলতে পারছেনা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar