1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পত্রালাপ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

পত্রালাপ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৭ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রিয়,

ভালোবাসার নির্যাসটুকু তোমায় সঁপে দিয়ে হৃদয়ের জমানো কথাগুলো কালো রঙে আঁকছি। 

নিজেকে স্বহস্তে উপহার দেয়ার পর 

এখন মনে হয়, ভুলের প্রাসাদ চূড়ায় আরোহন করেছি।

আমার অস্তিত্বদের যখন তোমার মাঝে খুঁজে ফিরি, তখন মনে হয়- ইচ্ছের দাস হয়ে বেঁচে আছি!

সেই দূরন্তপনা, অচেনার পানে ছুটে চলা,

চাঁদের অমাবস্যা দেখা, সমুদ্রের মরু প্রান্তর ছোঁয়া, 

বৃক্ষের হলুদ পাতা ঝরা মর্মর শব্দ; কিছুই ভালো লাগে না।

এখন নিদ্রার মাঝেও চোখ খোলা থাকে। অশ্রুরা বাধভাঙ্গা জোয়ারের মতো অতীত ধুয়েমুছে দেয়।

খেলাঘর, নাচঘর, মঞ্চনাটক, জারি-যাত্রাপালা, মুর্শিদী, ভাব-কবিগানে নেই সেই টান। 

দুমুঠো খাবার জুটোতে সময়ের স্রোতে ভেসে থাকতে থাকতে বিনোদনের কিনারা খুঁজে পাওয়া ভার! 

এখন আসমানের নীল আর শুভ্রতা টানে

ভাটাও টানে, টানে গোধুলিও।

একগুঁয়ে আলসেমিতে ধরেছে, 

এখন বৃষ্টিহীন বর্ষাকালে ভিজাই বেহুদা রাত আর নক্ষত্রের কান্না। 

সাদাকালো মেঘের খুনসুটি মন ভরে দেখি।

নিজের নগ্ন অতীত ঢাকতে নিজেকেই নিষিদ্ধ করি, বাজেয়াপ্ত করি ভুল ভালোবাসাগুলো।

সবাই যখন সফল মানুষ আর ক্ষমতা অন্বেষণে ব্যস্ত, বেচারা আমি তখন বোকাদের সরদার  বনে যাওয়ার প্রতিযোগিতায় মত্ত। 

এতোকিছুর পরও প্রেম-প্রলোভনের ফাঁদে পড়ি বারবার। 

এখন স্মৃতিগুলো মেলে ধরি হৃদয়ের উঠোনে,

শরতের ঝাঁঝানো রোদে শুকোবো বলে।

আসলে, কেউ ফিরে আসে না

শুধু স্মৃতির মেঘমালা সাঁতার কাটে বেলা-অবেলায়, নিদ্রা জাগরণে- আমার হৃদাকাশে।

— তোমার ভালোথাকা প্রত্যাশী– মোহন লাল।

০৪-০৯-২২

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar