1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে গ্রীষ্মকালীন অধ্যয়ন সভায় দেখা মিললো বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী পুঁথিপাঠ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

দুর্গাপুরে গ্রীষ্মকালীন অধ্যয়ন সভায় দেখা মিললো বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী পুঁথিপাঠ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৩৯ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিভৃত পল্লীতে গড়ে ওঠা নজরুল অধ্যয়ন কেন্দ্রে বাচিকশিল্পীর কন্ঠে উঠে এলো গ্রাম বাংলার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের পুঁথিপাঠ। ঘন্টা দুয়েক ধরে চললো কবিতা আবৃত্তি,গান, বইয়ের কথা আর নাগরিক আলোচনা। কথা-কবিতা, গল্পের মুখরতায় অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন অধ্যয়নসভা।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে গড়ে ওঠা নজরুল অধ্যয়ন কেন্দ্রে রবিবার এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এবারের অধ্যয়ন সভায় ৩ গুণীজনকে প্রদান করা হয় নজরুল অধ্যয়ন স্মারক। তারা হলেন কবি ও মানসিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর ইমদাদুল হক তালুকদার, বাচিক শিল্পী আনোয়ারুল হক লাভলু এবং বাচিক শিল্পী সৈয়দ ফয়সল আহমদ।

এই অধ্যয়নসভায় আলোচনা পর্বে দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুলের সভাপতিত্বে ও নজরুল অধ্যয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায় আলোচনা করেন শিক্ষাব্রতী অধ্যক্ষ শহীদ খান এবং নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী।

আয়োজনের দ্বিতীয় পর্বে বইয়ের কথা নিয়ে আলোচনা করেন আগমনী এর সম্পাদক অধ্যাপক হারাধন সাহা, কবি লোকান্ত শাওন এবং শিক্ষক ও সংগঠক শফিউল আলম স্বপন।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করেন গল্পকার পূরবী সম্মানিত, শিল্পী ভট্টাচার্য এবং কবি অনার্য শান্ত।

দুর্গাপুরের প্রত্যন্ত গাভিনা গ্রামের নজরুল চর্চা কেন্দ্র নতুন প্রজন্মের সুষ্ঠু বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এমনটাই জানান সুধীসমাজের ব্যক্তিবর্গ। তারা বলেন, চর্চার পরিধি আরো বেগবান করতে এমন অধ্যয়নসভা নিয়মিত আয়োজন করে নতুন প্রজন্মকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে।

বিভিন্ন শ্রেণী পেশার নাগরিক বলেন, নজরুল চর্চা কেন্দ্র সরকারী ও বেসরকারী সহযোগিতা পেলে সৃজনশীল কার্যক্রম আরো বেশি বেগবান করতে সক্ষম হবে৷

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar