1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কাফনের কাপড়,আগরবাতি পাঠিয়ে নেত্রকোণায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকি - bdtelegraph24.com
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
কাফনের কাপড়,আগরবাতি পাঠিয়ে নেত্রকোণায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকি নবীনগরে নতুন উপজেলা ও আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণের দাবি মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ দ্বিমুখী নীতি পরিহার না করলে সরকারের সঙ্গে ঐক্য সম্ভব নয়: শফিকুর রহমান দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ, সোলার প্যানেলে ঋণের সুযোগ সন্দেহজনক লেনদেন: গোপালগঞ্জের দেড় লাখ এমএফএস হিসাব বন্ধ করল বাংলাদেশ ব্যাংক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় আবারও গ্রাম সরকার চালুর উদ্যোগ ভোরের আলো ফুটতেই কুবি প্রেস ক্লাবের নির্বাচন কারমাইকেল কলেজের নজরুল মঞ্চের পেছনে শিক্ষার্থী লাবণ্য সরকারের গায়ে হলুদ

কাফনের কাপড়,আগরবাতি পাঠিয়ে নেত্রকোণায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ০ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর,
নেত্রকোণা জেলা প্রতিনিধি.

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও চিরকুট পাঠিয়ে নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। জেলা শহরের সাতপাই এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এসব ঝুলতে দেখা যায়।

রবিবার এই ঘটনা ঘটে বলে জানান আমিরুল ইসলাম। এই চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্ত্বরের সামনে তাকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে জানান তিনি।

আমিরুল ইসলাম বলেন, শনিবার রাতে সংসদ সদস্যের সঙ্গে শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পরিদর্শন শেষে ভোর সাড়ে ৩টা থেকে ৪টার দিকে বাসায় ফিরি। সকালে স্থানীয় লোকজন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে হুমকিসংবলিত উপকরণ রেখে যাওয়ার বিষয়টি জানান। পরে সেখানে গিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পাই।

ওই চিরকুটে ‘সর্বহারা গ্রুপ’ ও ‘জয় বাংলা’ লেখা রয়েছে উল্লেখ করে আমিরুল ইসলাম অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তার দাবি, রাজনৈতিকভাবে ভয় দেখানোর উদ্দেশ্যে এ হুমকি দেয়া হয়েছে।

এমন ঘটনায় আতঙ্কিত না হয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানান আমিরুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক আন্দোলনে আমরা মৃত্যুর ঝুঁকি নিয়েই লড়াই করেছি। হত্যার হুমকি দিয়ে আন্দোলন থামানো যাবে না।

এই ঘটনাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করে নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং আমিরুলের পরিবারের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar