1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গরিব দেশে আগে ইউক্রেনের খাদ্যশস্য পাঠান উচিত- পুতিন - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট

গরিব দেশে আগে ইউক্রেনের খাদ্যশস্য পাঠান উচিত- পুতিন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪১ জন খবরটি পড়েছেন
Vlamidir Putin ভ্লামিদির পুতিন
ইলাস্ট্রেশনঃ বিডিটেলিগ্রাফ

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইউক্রেনের শস্য যে সব দেশের সবচেয়ে বেশি প্রয়োজন সে সব দেশে পাঠানোর বিষয়টি অগ্রাধিকার দেয়া উচিত বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সাথে এক ফোনালাপে বুধবার তিনি এ কথা বলেন।

বিশ্বের খাদ্যশস্য রপ্তানির ক্ষেত্রে শীর্ষ তালিকার দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানো শুরু করলে এ দুই দেশ থেকে প্রায় সব ধরনের রফতানি বন্ধ হয়ে যায়। এতে বিশ্বের বিভিন্ন অংশে মারাত্মক খাদ্য ঘাটতি, এমনকি দুর্ভিক্ষের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে সতর্ক করে জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় তুরস্কের মধ্যস্থতায় শস্যবাহী জাহাজ চলাচলের ব্যাপারে সমঝোতায় পৌঁছায় রাশিয়া-ইউক্রেন।

এক বিবৃতিতে ক্রেমলিন বলছে, উভয়ের কথোপকথনে ইস্তাম্বুল চুক্তি বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পায়। এ সময়ে উভয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকায় যাদের বেশি প্রয়োজন সেসব দেশে অগ্রাধিকার ভিত্তিতে শস্য পাঠানোর বিষয়ে জোর দেন। 

রুশ প্রেসিডেন্টের অভিযোগ, জাতিসংঘের তত্ত্বাবধানে এবং তুরস্কের মধ্যস্থতায় গত জুলাই মাসে আঙ্কারায় ইউক্রেনের খাদ্যশষ্য রপ্তানির বিষয়ে যে চুক্তি হয়েছিল, তাতে উল্লেখ করা হয়েছিল- দরিদ্র দেশগুলোর জনগণকে আগে দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করতে হবে।

এ জন্য প্রথমে গরিব দেশগুলোকে আগে ইউক্রেনের খাদ্যশস্য পাঠাতে হবে। কিন্তু এ পর্যন্ত ৩ শতাংশ খাদ্যশস্য পেয়েছে দরিদ্ররা। বাকি সব ইউক্রেনের শস্য গেছে ধনী দেশগুলোতে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar