1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নতুন করে আরও ৫০০ টন ইলিশ যাচ্ছে ভারতে - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

নতুন করে আরও ৫০০ টন ইলিশ যাচ্ছে ভারতে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দুর্গাপূজার আগে আবারও সুখবর পেল ভারত। দেশটিতে নতুন করে আরও ৫০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার রাতে এই অনুমোদন দেয় বাংলাদেশ সরকার।

এর ফলে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ২ হাজার ৯৫০ টন ইলিশ আমদানি করতে পারবে ভারত। এই ইলিশের সিংহভাগই যাবে কলকাতার বাজারে। আর বাকি অংশ যাবে দিল্লি, আসাম ও ত্রিপুরায়।

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেছেন, বুধবার পর্যন্ত প্রায় ৮০০ টন ইলিশ কলকাতার বাজারে পৌঁছেছে। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় আরও ৫০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে।

তিনি বলেন, আমরা খুবই আনন্দিত যে শেখ হাসিনা সরকার রপ্তানির পরিমাণ বাড়াচ্ছে। তবে এর সঙ্গে রপ্তানির সময়কালও এক মাস বাড়ানো হলে সত্যিই সাহায্য হতো। গ্রাহকরা অক্টোবর মাস পর্যন্ত বাজারে ইলিশ পাবেন।

মাকসুদ ইতোমধ্যেই বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে চিঠি দিয়েছেন। তবে সময় বাড়ানোর জন্য তিনি আবারও আবেদন করবেন বলে জানিয়েছেন।

তবে বাজারে আরও ইলিশ আসার খবরেও দামে এর কোনো প্রভাব পড়েনি। উল্টো রোববার রান্না বা পান্তা পূজা নামে পরিচিত অরন্ধনের কারণে ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার সকালে ইলিশের দাম কেজিতে ১৫০-২০০ রুপি বেড়েছে। চ্যানেল নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar