1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে চুরি হওয়া সরকারি ভর্তুকির ৭৯টন সার উদ্ধার; আটক-৯ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

অভয়নগরে চুরি হওয়া সরকারি ভর্তুকির ৭৯টন সার উদ্ধার; আটক-৯

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৯ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে সার আমদানীকারক মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনালের চায়না থেকে আমদানীকৃত সরকারি ভর্তুকির ১৩০০ মে.টন ডিএপি সার দুটি লাইটার জাহাজ যোগে মোংলা থেকে নওয়াপাড়ায় আসার পথে চোরেরা ১২০টন সার চুরি করে নিয়ে যায়। সরকারি ভর্তুকির এই সার চুরি হওয়ায় অভয়নগর থানায় মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া সারের মধ্যে ৭৯টন সার উদ্ধার করে। সার চুরির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৯জনকে আটক করে।

মঙ্গলবার দুপুরে পুলিশের প্রেস রিলিজসূত্রে জানা যায়, সার চুরির ঘটনায় যশোরের পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সার উদ্ধারসহ ৯জনকে আটক করে। উদ্ধারকৃত সারের মূল্য ৭৯লাখ ৭৮হাজার ১শত টাকা।

সার চুরির ঘটনায় আটককৃত হলো- হুমায়ুন কবির (৩৫), সোহাগ হোসেন (৩০), অনিমেষ শিকদার (৩৫), ভুপাল সরকার (২৭), ফয়সাল মোরশেদ সজীব (৩০), লিখন সরকার (৩৯), আক্কাছ আলী শিকদার (৪২), তরিকুল ইসলাম (২৫) ও পারভেজ আহম্মেদ রাজু (২৭)।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar