1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এখনো যৌবন আসে - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

এখনো যৌবন আসে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৮ জন খবরটি পড়েছেন

বিলাল মাহিনী

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নতুনের মধ্যে শুধুই জরা
খরা মরীচিকা
অবিশ্বাস অভিলাষ অভিমান।
পুরনোতে আছে সুখ-সাচ্ছন্দ্য
অনাবিল আনন্দ।

সাময়িক সুখের স্বপ্নদর্শী হতে গিয়ে
আলেয়ার পিছু হেঁটেছি বহুদূর
বঞ্চিত করেছি নিজেকে,
শত অভিলাষ ইচ্ছেদের হত্যা করেছি নিজ হস্তে,
তখন সময় ছিলো, ছিলো না অর্থ
তবু মাটির কুঁড়ে ঘরে প্রশান্তির নহর বইতো।
এরপর… অর্থ-কড়ি জুটলো,
কংক্রিটের প্রাসাদ তুলতে গিয়ে হারিয়ে ফেলেছি সুখের সময় ও অনুভূতি।

রঙিন ভবিষ্যতের জন্য
নিজেকে বিসর্জন দিয়েছি
খুঁজে দেখিনি অতীত-বর্তমানের রূপ রস গন্ধ,
অনুভব করিনি নিজ হৃদয়ের ব্যকুলতা,
জীবনের অসীম প্রাপ্তীর ঢেউয়েরা ফিরে যায় নীরব বেদনায়,
স্বার্থের দুনিয়ার বস্তাপচা অভিজ্ঞতা মাথায় নিয়ে চলছি অনিশ্চিতের পথে।

আসলে কেউ কারো নয়
সব-ই অভিনয়,
এখন আর কেউ কষ্ট করতে চায় না,
কিন্তু সময় গেলে সাধন হবে না।
সামনে কঠিন সময়
মাড়িয়ে চলতে হবে, করতে হবে জয়।
জীবনের ছন্দ আর নৃত্যগুলো
স্বচ্ছ শৈশব এখানো ক্যানভাসে ভাসে।
চেয়েছিলাম জীবনের স্বপ্ন আঁকতে
ইচ্ছের রঙ তুলিতে; কিন্তু..!

এখনো যৌবন আসে অপ্রতিরোধ্য গতিতে, দুপুর বিকেল সান্ধ্য বা রাতে,
অতীতে ফিরলে শুধু স্মৃতিরা গোঙায়।
এখনো মাথা তুলতে চায় খর্বকায় পথিকের কঙ্কাল,
শীর্ণ বৃক্ষসম মাথার কেশ
শরীর মন।
বিবর্ণ আকাশ চারিদিকে ঘোরে
কখনো ফ্যাকাশে, কখনো কালোমেঘে।
এখন ভেবে ভেবে নিজেকে চাবুক মারি, কেনো নিজেকে বঞ্চিত করেছি শতবার!

২২-০৯-২২

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar