1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাশিয়ার দখল করা ইউক্রেনের আরও চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অংশ ঘোষনা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট

রাশিয়ার দখল করা ইউক্রেনের আরও চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অংশ ঘোষনা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কাছ থেকে অবৈধভাবে দখল করা আরও চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনের অংশ হিসেবে ঘোষনা করেছেন।

ঘোষিত চারটি ইউক্রেনীয় অঞ্চল হচ্ছে-  পূর্বে লুহানস্ক ও দোনিয়েৎস্ক এবং দক্ষিণে জাপোরিসা ও খেরসন।

তিনি বলেন, রাশিয়ার সাথে যুক্ত করার পরিকল্পনা করছেন, রাশিয়ার সাথে যুক্ত হওয়ার প্রশ্নে সেই অঞ্চলের মানুষ তাদের রায় জানিয়ে দিয়েছেন। “এই ফলাফল আমাদের জানা, ভালভাবেই জানা,” তিনি বলেন, “মানুষ তাদের সিদ্ধান্ত নিয়েছে, এটা তাদের একমাত্র সিদ্ধান্ত।”

ক্রেমলিনের সেন্ট জর্জেস হলে আয়োজিত এই অনুষ্ঠানে রাশিয়ার শীর্ষ রাজনীতিবিদ এবং উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, “আমি নিশ্চিত যে ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ার চারটি নতুন অঞ্চল, রুশ ফেডারেশনের চারটি নতুন অংশকে সমর্থন করবে … কারণ এটি লক্ষ লক্ষ মানুষের ইচ্ছের বহি:প্রকাশ।”

প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি চান কিয়েভ সরকার এবং পশ্চিমা বিশ্বের সবাই জানুক যে ডনবাস অঞ্চলের লোকেরা চিরতরে রাশিয়ার নাগরিক হয়ে যাবে।

কিয়েভ কর্তৃপক্ষের উচিত জনগণের “এই ইচ্ছার অভিব্যক্তিটিকে সম্মান দেখানো।”

গত সপ্তাহে ইউক্রেনের দখলকৃত এলাকায় পাঁচদিন ধরে রাশিয়া যে গণভোটের আয়োজন করেছিল ইউক্রেনের সরকার শুরু থেকেই তার ফলাফলকে নাকচ করে আসছে। তারা একে “জালিয়াতির ভোট” বলে বর্ণনা করছে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বৃহস্পতিবার বলেছেন, “নেভার নেভার নেভার”, অর্থাৎ কোন মতেই তারা এটা মেনে নেবেন না। জাতিসংঘের মহাসচিবও বলেছেন, এই ভূমি দখল অবৈধ। সূত্র বিবিসি ( সংক্ষেপিত)

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar