1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আজ থেকে ডিভি লটারি শুরু, বাংলাদেশীরা অংশ নিতে পারবেন না - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট

আজ থেকে ডিভি লটারি শুরু, বাংলাদেশীরা অংশ নিতে পারবেন না

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৭৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ থেকে শুরু হয়েছে লটারির মাধ্যমে আমেরিকা অভিবাসন প্রত্যাশীদের ভিসার আবেদন। আমেরিকার ডাইভারসিটি ভিসা (ডিভি) প্রোগ্রামের অধীনে বিশ্বের সবচেয়ে উন্নত এই দেশটিতে অভিবাসনে ইচ্ছুক ব্যক্তিরা বুধবার (৫ অক্টোবর) থেকে অনলাইনে আবেদন করতে পারবে। মঙ্গলবার (৪ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ঘোষণা দিয়েছে। অবশ্য বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের বাসিন্দারা ডিভি লটারিতে আবেদনের এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সাধারণত ‘গ্রিন কার্ড’ নামে পরিচিত ২০২৪ সালের এই ডাইভারসিটি ভিসা প্রোগ্রামটিতে আবেদন শুরু হচ্ছে ৫ অক্টোবর থেকে এবং আগামী ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে আবেদন করতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে ক্লিক করুন। তবে এবার বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৯টি দেশের নাগরিকরা এই আবেদনের সুযোগ পাবেন না। ২০১৩ সাল থেকে বাংলাদেশিরা আর আমেরিকান ডিভি লটারির জন্য আবেদন করতে পারছেন না। ২০১২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড তথা বৈধভাবে থাকার জন্য ডিভি লটারির আওতায় ছিল বাংলাদেশ।

অতীতের রেকর্ড অনুযায়ী, বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজারেরও বেশি লোক এখন পর্যন্ত ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। মূলত অধিক সংখ্যায় অভিবাসী হওয়ার কারণেই বাংলাদেশ থেকে আপাতত ডিভি লটারিতে আবেদনের সুযোগ রাখা হচ্ছে না।

অতীতের রেকর্ড অনুযায়ী, বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজারেরও বেশি লোক এখন পর্যন্ত ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। মূলত অধিক সংখ্যায় অভিবাসী হওয়ার কারণেই বাংলাদেশ থেকে আপাতত ডিভি লটারিতে আবেদনের সুযোগ রাখা হচ্ছে না।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ২০২৪ সালের এই ডাইভারসিটি ভিসা প্রোগ্রামের জন্য তারা কোনো কাগজের আবদনপত্রে আবেদনের অনুমতি দেবে না। যুক্তরাষ্ট্রে অধিবাসীদের বৈচিত্র তুলে ধরার প্রয়াসে কংগ্রেস বিশ্বব্যাপী অভিবাসীদের জন্য প্রতি বছর ৫০ হাজারেরও বেশি গ্রীন কার্ড অনুমোদন করে থাকে।আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar