1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পশ্চিমতীরে ইসরাইলী বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনী নিহত - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট

পশ্চিমতীরে ইসরাইলী বাহিনীর হামলায় ২ ফিলিস্তিনী নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ২৩৪ জন খবরটি পড়েছেন

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিমতীরে শুক্রবার ইসরাইলী বাহিনীর পৃথক হামলায় দুই ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের মধ্যে ১৪ বছরের আদেল দাউদও রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের কালকিলিয়ায় ইসরাইলী বাহিনীর বন্দুক হামলায় ১৪ বছরের আদেল দাউদ প্রথমে আহত এবং পরে সে মারা যায়। তার মাথায় সরাসরি গুলি লাগে।  
এদিকে রামাল্লার কাছে ইসরাইলী বাহিনীর অপর এক হামলায় আরো এক ফিলিস্তিনী  নিহত হয়েছে।
ইসরাইলী বাহিনী বলছে, কালকিলিয়ায় সেনাবাহিনীকে লক্ষ্য করে ককটেল ছোঁড়া সন্দেহভাজন একজনের ওপর হামলা চালানো হয়েছে।

তবে অপর হামলা নিয়ে তারা কোন মন্তব্য করেনি। ইসরাইল ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে পশ্চিম তীর দখলে নেয়ার প্রতিবাদে প্রতি শুক্রবার ফিলিস্তিনীরা এ অঞ্চলের বিভিন্ন জায়গায় মিলিত হয় । সম্প্রতি পশ্চিমতীরে ইসরাইলি অভিযানে বেশকিছু সংখ্যক ফিলিস্তিনী নিহত হয়েছে। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar