1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামনগরে জশনে জুলুসে হাজারো মানুষের ঢল - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন: বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা সাত ধাপে ইউপি নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত ইসির, ভোট শুরু ১২ নভেম্বর কুমিল্লায় জমি নিয়ে বিরোধ: সালিশ না মানা মোস্তাফিজের হাতে বোন ও ভাতিজা খুন মাদক, নৈরাজ্য ও অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাতুব্বরনামা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সীমান্ত হত্যা সাতকানিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু যৌন হয়রানির অভিযোগে মনিরামপুরে শিক্ষক পুলিশ হেফাজতে ভারতে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের ঘোষণা, মুসলিম সমাজে উদ্বেগ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামনগরে জশনে জুলুসে হাজারো মানুষের ঢল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৭৮ জন খবরটি পড়েছেন

অনাথ মন্ডল, শ্যামনগর।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কালেমাখচিত বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড বহন করে হাজারো নবীপ্রেমি মানুষ শ্যামনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের র‍্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে।

রবিবার (৯ অক্টোবর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালী বের করে মহানবী (সা.)-এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড র‍্যালীতে শোভাবর্ধন করে র‍্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহে গিয়ে শেষ হয়।

র‍্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তারা সর্বজনীন শান্তির বার্তা ছড়িয়ে দিতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন প্রিয় নবীজি (সা.) এর শুভাগমনে আল্লাহপাক ফেরেশতাদের নিয়ে ঊর্ধ্বাকাশে জুলুছ করেছিলেন, যা কোরআন-হাদিসের আয়াত দ্বারা প্রমাণিত। এ ছাড়াও এটি যুগ যুগ ধরে চলে আসছে, এ জুলুছ নতুন কিছু নয়। দিন দিন জুলুছে লোক সমাগম বাড়ছে, এটা নবীপ্রেমের বহিঃপ্রকাশ। এছাড়াও রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

র‍্যালী জুলুস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শমসের আলী ঢালীর সভাপতিত্বে ও হায়বাতপুর শেখ পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন শংকরকাটি জামে মসজিদের পেশ ইমাম ও রামনগর কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার প্রভাষক আলহাজ্ব আব্দুল বারী, মাওঃ আরিফ বিল্লাহ, রামনগর কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার প্রভাষক মাওঃ আব্দুল আজিজ, হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম মাওঃ মুফতি শামসুদ্দিন, রামনগর কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ কারী সোহরাব হোসেন, মোঃ মাসুম বিল্লাহ সুজন, মাওঃ বেলাল হোসেন, মাস্টার নাসির উদ্দিন, মাওঃ ইব্রাহিম, মাওঃ জি.এম হাসানুজ্জামান, মোঃ ইমরান হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X