1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য মোংলা বন্দরে পৌছেছে - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য মোংলা বন্দরে পৌছেছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩১১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরাহট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেল সেতুর মেশিনারি পণ্য মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

সোমবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে এ পণ্য নিয়ে পানামা পতাকাবাহী ‘এম ভি থর ফ্রেন্ড’ জাহাজটি নোঙর করে। বিকেলে জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার সুত্র এ তথ্য জানায়।

বিদেশি জাহাজ থর ফ্রেন্ডের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশীপ শিপিংয়ের খুলনাস্থ প্রতিনিধি মাহাবুব আলম হিরো বলেন, গত ২০ দিন আগে এ জাহাজটি সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে এই মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান। এতে ১৬৮ টি প্যাকেজের ১৫৩৭ দশমিক ৭০০ মেট্রিক টন আনুষাঙ্গিক মালামাল রয়েছে। বিকেলে স্থানীয় শ্রমিক ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স খুলনা ট্রেডার্স এই পণ্য খালাস শুরু করবে। পরে সেগুলো নদী পথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেল সেতুর কাছে পৌঁছাবে।

তিনি আরও বলেন, কাল মঙ্গলবার এই রেল সেতুর পণ্য নিয়ে পানামা পতাকাবাহীর ‘হোসাই ক্রাউন’ নামে আরও একটি জাহাজে ৮৫ প্যাকেজের ৯১৭ মেট্রিক টন মেশিনারি পণ্য আসবে। এর আগে চারটি জাহাজে আসা রেল সেতুর পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar