বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত যুবক আরিফ হোসেন উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের জয়পুর গ্রামের শিকদারপাড়ার ইউনুস শিকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, ঘটনার ২৩ দিন পর রোববার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত আরিফ হোসেন কে গ্রেফতার করে।
মামলায় বলা হয়েছে,স্কুল ছাত্রী নারিকেল বাড়িয়া ইউনিয়নের পুনিহার বটতলায় পরিবারের সাথে ভাড়া বাড়িতে বসবাস করেন। তাদের বাসার সামনেই আরিফের চায়ের দোকান হওয়ায় প্রায়ই মেয়েটিকে কু-প্রস্তাব দিতেন। কিন্তু কোনোভাবেই মেয়েটিকে রাজি করতে না পেরে তার ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে অভিযুক্ত আরিফ। এরই ধারাবাহিকতায় গত ১৮সেপ্টেম্বার রাত ৯টায় পরিবারের সবার অনুপস্থিতির সুযোগে অভিযুক্ত আরিফ বাড়িতে ঢুকে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন ।
বিষয় টি সম্পর্কে জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান সোমবার আসামিকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।