1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হিন্দুরা ১বিয়ে করে ৩রক্ষিতা রাখে-মিম নেতা শওকত আলি - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট

হিন্দুরা ১বিয়ে করে ৩রক্ষিতা রাখে-মিম নেতা শওকত আলি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৫০ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

হিন্দু মুসলিম বিবাহ নিয়ে সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে জড়ালেন এআইএমআইএম (মিম) নেতা। উত্তর প্রদেশে মিমের রাজ্য সভাপতি শওকত আলির অভিযোগ বিয়ে এবং হিজাব ইস্যু নিয়ে প্রতিক্ষেত্রে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। এরজন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন শওকত আলি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উত্তরপ্রদেশের একটি ভরা জনসভায় যোগ দিয়ে শওকত আলি বলেন, ‘মুসলিমরা একাধিক বিয়ে করে ঠিকই। তবে তারা স্ত্রীদের সম্মান দিতে জানে। কিন্তু, হিন্দুরা একটি বিয়ে করে তিনটি রক্ষিতা রাখে। আমরা প্রত্যেক স্ত্রীকেই সমাজে সম্মান দিয়ে থাকি। অথচ আপনারা স্ত্রীকেও সম্মান দিতে জানেন না। রক্ষিতাদেরও সম্মান দিতে জানেন না।’ ‘আমরা শুধু স্ত্রীকে সম্মান দিই তাই নয়, আমাদের প্রত্যেক সন্তানের রেশন কার্ডও থাকে।’

ভরা জনসভায় তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে উঠেছে সমালোচনার ঝড়। এছাড়াও হিজাব বিতর্ক নিয়েও বিজেপিকে সতর্ক করেন শওকত আলি। তিনি বলেন, পোশাক পরার ক্ষেত্রে হিন্দুরা সিদ্ধান্ত নিতে পারে না। শুধুমাত্র সংবিধান এই সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই ধরনের বিষয়গুলি সামনে এনে দেশকে দুভাগ করতে চাইছে বিজেপি। বিভিন্ন সময়ে মুসলিমদের টার্গেট করা হচ্ছে। আর বিজেপি যখন দুর্বল হয়ে পড়ে তখনই তারা এইগুলিকে বেশি করে তুলে ধরে বলে তিনি অভিযোগ করেন।

সম্প্রতি হিজাব বিতর্ক নিয়ে মিম প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেছে, মুসলিমরা মেয়েদের জোর করে হিজাব পরতে বাধ্য করে না। একই সঙ্গে দেশের অগ্রগতিতে মুসলিম মেয়েদের অবদানের কথা তুলে ধরেছিলেন ওআইসি। উল্লেখ্য, বর্তমানে হিজাব বিতর্ক নিয়ে মামলাটি চলছে সুপ্রিম কোর্টে। এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারেনি দেশের শীর্ষ আদালত। সময়নিউজ ২৪

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar