বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাঘারপাড়ার নারিকেলবাড়িয়ায় ইজিবাইকের ধাক্কায় জান্নাতি (৫) নিহত হয়েছে।
নিহত জান্নাতি যশোরের ঝুমঝুমপুর এলাকার রবিউল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার(২১ অক্টোবর) দুপুরে জুম্মা নামাজের পরে উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের মালঞ্চি গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে রাস্তার উপরে খেলা করছিল। খেলার এক পর্যায়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে বুকে ও মাথায় মারাত্বক আঘাত পায়। স্থানীয়রা আহত জান্নাতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন জানান, ইজিবাইকের ধাক্কায় নিহত শিশুর পরিবারের অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।