1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফটিকছড়িতে প্রবাসীর বাড়ির খাটের নিচ থেকে টিসিবির ১৫ হাজার লিটার সয়াবিন উদ্ধার - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

ফটিকছড়িতে প্রবাসীর বাড়ির খাটের নিচ থেকে টিসিবির ১৫ হাজার লিটার সয়াবিন উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৭১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শনিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে হামিদ পাড়া এলাকার সৌদিপ্রবাসী মুহাম্মদ নেজামের বাড়ি থেকে টিসিবির এ পণ্য উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক নাজিমকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ তেলের মধ্যে ৭৫০টি বোতলে মোট ১৫ হাজার লিটার তেল রয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে পুষ্টি কোম্পানির ফ্যাক্টরি থেকে তিন ট্রাক টিসিবির তেল ময়মনসিংহ নেয়ার পথে এক ট্রাক তেল চুরি হয়। পরে টিসিবির ডিলার আরিফ থানায় মামলা করলে তদন্ত করে ফটিকছড়িতে তেলের সন্ধান পাওয়া যায়।

মামলার বাদী আরিফ জানান, ১৯ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল তেল ভর্তি তিনটি গাড়ি। ৩টি গাড়ির মধ্যে একটি গাড়ি ময়মনসিংহ না পৌঁছালে বিভিন্নভাবে খোঁজ নেয়া হয়। হদিস না পেয়ে ৩ দিন পর থানায় মামলা করা হয়। কন্টেইনার গাড়ির সহকারী নেজামের দেয়া তথ্যমতে পুলিশ ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের একটি পাকা ভবনের দ্বিতল বাড়ির বিভিন্ন কক্ষে খাটের নিচে সংরক্ষণ করা ৮৪০ কার্টন সয়াবিন তেল জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ ও ফটিকছড়ি থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সুপার অয়েল রিফাইনারি থেকে ট্রাকভর্তি সয়াবিন তেলের চালানটি ময়মনসিংহ যাওয়ার কথা ছিল। কিন্তু চোরদের যোগসাজশে এটি নিয়ে আসা হয় ফটিকছড়িতে। অবশেষে কাঞ্চননগর থেকে এসব তেল উদ্ধার করা হয়েছে, যা আমরা জব্দ করেছি। ট্রাকের ড্রাইভার নাজিমকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে ভবন মালিক নেজামের বড় বোন জানান, তেলের কার্টনগুলো তার স্বামী ওসমান ২-৩ দিন আগে গাড়ি করে নিয়ে এসে বাড়িতে সংরক্ষণ করে। তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানেন না বলে জানান।

ফটিকছড়ি থানার এএসআই ইকবাল হোসেন বলেন, দোতলা পাকা বাড়িটির ছয়টি কক্ষে খাটের নিচে লুকিয়ে রাখা ছিল এসব তেল। তবে ওই বাড়ির পুরুষ সদস্যরা প্রবাসী হওয়ায় কাউকে পাওয়া যায়নি। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar