1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইসরাইলের ১০ মাসে ১৮৩ ফিলিস্তিনিকে হত্যা - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক আলিফ ফকির হত্যা মামলায় আরো একজন গ্রেপ্তার বাগেরহাটের মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু মাগুরার শালিখায় চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, লোককথায় আজও অমর বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় প্রবাসফেরত ব্যবসায়ী প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

ইসরাইলের ১০ মাসে ১৮৩ ফিলিস্তিনিকে হত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৩৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরের ২৬জন সহ ২০২২ সালের প্রথম ১০ মাসে মোট ১৮৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক রিপোর্টে এ দাবি করা হয়েছে।

এতে বলা হয়, নিহতদের মধ্যে ৫১ জন গাজা উপত্যকার। আগস্ট মাসে ইসরাইল সেখানে ব্যাপক হামলা চালালে তাদের বেশিরভাগের মৃত্যু হয়।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, এ বছর মোট ৩৫ শিশু ইসরাইলের হামলায় নিহত হয়েছে। এরমধ্যে ১৯ শিশু পশ্চিম তীরের এবং ১৬ শিশু গাজার। মঙ্গলবার নাবলুসে ইসরাইলি অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর হত্যা করা ফিলিস্তিনিদের মধ্যে ২২ জনের মরদেহই ফেরত দেয়নি ইসরাইল।

১৯৬৭ সাল থেকে ইসরাইল অন্তত ২৫৬ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে। এছাড়া ইসরাইলি বাহিনীর হাতে গুম হয়েছে অন্তত ৭৬ ফিলিস্তিনি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar