1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্রমিকের টাকার ভাগ না পেয়ে মোবাইল কেড়ে নিলো চেয়ারম্যানের লোকজন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শ্রমিকের টাকার ভাগ না পেয়ে মোবাইল কেড়ে নিলো চেয়ারম্যানের লোকজন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১৯২ জন খবরটি পড়েছেন
নারিকেল বাড়িয়া ইউনিয়ন কার্যালয়

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি(ইজিপিপি) টাকা চেয়ারম্যানকে ভাগ না দেওয়ায় শ্রমিকের মোবাইল ফোন কেড়ে নিয়েছেন চেয়ারম্যান এর লোকজন। মোবাইল উদ্ধারে ঐ শ্রমিক উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী রাসেল নারিকেলবাড়িয়া ইউনিয়নের পাঁচবাড়ীয়া গ্রামের গোলাম রসুলের ছেলে।

অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে দ্বিতীয় পর্যায়ে অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচিতে (ইজিপিপি) একজন শ্রমিক হিসাবে মনোনিত হন রাসেল। কাজ শুরুর আগেই তাঁর (রাসেল) ব্যবহৃত মোবাইল সিমটি নিয়ে নেন চেয়ারম্যান বাবলু কুমার সাহা।

এরপর সেখানে ১০দিন কাজ করার পর রাসেল আইডিকার্ড দিয়ে চেয়ারম্যানের কাছে দেওয়া সিমটি আবারও তুলে নেন। এরপর শ্রমিকের মুজুরির টাকা তাঁর মোবাইল সিমে ৯হাজার ২শত টাকা আসে। সব টাকা তুলে নেন রাসেল। সেখান থেকে ৫হাজার টাকা চেয়ারম্যান ও তার লোকজন দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় গত ২৮ অক্টোবর চেয়ারম্যানের লোক হিসাবে পরিচিত দয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও রিপন নারিকেলবাড়িয়া বাজার থেকে তাঁর (রাসেল) মোবাইল ফোনটি কেড়ে নেন।

নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানিনা, আমার কাছে আসলেতো আমি মিটিয়ে দিতে পারতাম’।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান,‘তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar