1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সিত্রাং আমারে একেবারে নিঃস্ব করে দিলো - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ার আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক অলিউল্লাহ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান

সিত্রাং আমারে একেবারে নিঃস্ব করে দিলো

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪৫০ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভ্যান চালিয়ে ও এনজিও থেকে ঋণ নিয়ে ৩২ শতক জমিতে পেঁপে চাষ করেছিলেন অতি দরিদ্র ভ্যানচালক মোশারেফ মোল্যা। যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামের বাসিন্দা তিনি। চাষ করেছিলেন উন্নত জাতের পেঁপে। গাছে ফলন ও হয়েছিলো ভালো। ঘুর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সৃষ্ট ঝড়ের তান্ডবে ভেঙ্গে চুরমার মোশারেফের ক্ষেতের সব পেপে গাছ।

বিরান হয়ে যাওয়া পেঁপে বাগানের পাশে দাঁড়িয়ে মোশারেফ মোল্যা বলেন, ক্ষেতে একটা গাছ ও আর অবশিষ্ট নেই। ৪ লাখ টাকার পেঁপে সিত্রাং ঝড়ে মাটির সাথে মিশে গেছে। সিত্রাং আমারে একেবারে নিঃস্ব করে দিলো। কীভাবে এখন আমি ঋণের টাকা শোধ দেব জানিনা। ভ্যান চালিয়ে সংসারই চলেনা তার উপরে ঋণের বোঝা !

মোশারেফের ক্ষেতের পাশের পেঁপে চাষি ইকরাম বিশ্বাস, ইলিয়াস মোল্যা,সালাম মোল্যা সহ অনেকের ক্ষেতে ক্ষতি তেমন একটা না হলেও গুড়িয়ে গেছে ভ্যান চালক মোশারেফের ক্ষেত। এসব চাষিরা জানান, ভাগ্যগুনে আমাদের ক্ষেত বেঁচে গেলেও রেহাই পাইনি মোশারেফের পেঁপে বাগান।

মোশারেফ মোল্যা জানান, পেঁপে বাগেনে স্বপ্ন দেখেছিলাম । এনজিও থেকে ঋণ নিয়ে চাষ করা পেঁপে গাছে প্রচুর ফল এসেছিলো, সবে মাত্র দু’তিন বারে পেঁপে বিক্রি করে হাজার পঞ্চাশ মতো টাকা পেয়েছিলাম। কিন্তু আমার মতো গরীব ভ্যানচালকের ভাগ্যে সইলো না। সিত্রাং আমারে একেবারে নিঃস্ব করে পথে বসাইয়া দিলো।

নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার সোহাগ খাঁন বলেন, দরিদ্র ভ্যানচালক মোশারেফ মোল্যার পেঁপে বাগানটি সিত্রাং ঝড়ে সম্পূর্ণ বিনষ্ট করে দিয়েছে।

নারিকেল বাড়িয়া ইউনিয়ন কৃষিকর্মকর্তা আব্দুল করিম বলেন, আমরা বিষয়টি খোঁজ নিয়েছি। ক্ষতিপূরণ করা সম্ভব না। তবে আমরা তাকে সহযোগিতার চেষ্টা করবো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar