বাঘারপাড়া প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রবিবার (৬ নভেম্বর) আনুমানিক সাড়ে ৩টায় বাঘারপাড়ার রায়পুরে জমিজমা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন । ঘটনাটি রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামে ঘটেছে।
স্থানীয়রা জানান, এদিন সকাল ১০টার সময় থেকে শালবরাট গ্রামে বিবাদমান জমির মালিক আসাদ মোল্যা (৫০), পিতা- মৃত- তবিবার মোল্যা, এবং টিপু মোল্যা (৪০), পিতা- মৃত- বাবর আলীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর জমিজমার মাপজোক চলছিলো। স্থানীয় আমিনের মাধ্যমে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাপজোকের শেষ পর্যায়ে যার যার জায়গা বুঝিয়ে দেয়ার পর টিপু মোল্যার ঘরের পাশে সীমানা পিলার বসানোর সময় দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। বিবাদ শেষ পর্যন্ত মারামারিতে রুপ নেয়। এসময় মৃত- তবিবার মোল্যার ছেলে ইলিয়াস (৪৫), এবং তার ছেলে ইব্রাহিম মোল্যা ও তার মামাতো ভাই নলডাঙ্গা গ্রামের তৈমুর মোল্যার ছেলে ইয়াকুব মোল্যা (৫০) ছেলে মোর্ত্তজা (২৬) আকস্মিকভাবে মৃত- বাবর আলীর ছেলে মিজানুর (২৮), এবং শহিদ মোল্যার ছেলে ইসমাইল হোসেন (২৭) কে মাথায় ধারালো কিছু দিয়ে কোপ দেয়। তাৎক্ষণিক সময়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এতে উভয় পক্ষের ৫জন এর মধ্যে ইুলিয়াস গ্রুপের হামলায় আহত হন মোঃ মিজানুর রহমান (৩০), পিতা- মৃত- বাবর আলী, মোঃ ইসমাইল হোসেন (২৭), পিতা- মোঃ শহিদ মোল্লা, মোঃ ময়েন মোল্লা (৫৫), পিতা মৃত্ রোস্তম মৌলভী, মোঃ আসাদুর রহমান (৫০), পিতা-মৃত তবিবার মোল্ল, ৩. মোঃ সামছুর রহমান (৬০), পিতা-মৃত তবিবার মোল্যা, সর্ব সাং- শালবরাট, থানা- বাঘারপাড়া, জেলা-যশোর।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাকিল আহম্মেদ তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং ৩ জনকে বাঘারপাড়া হাসপাতালে ভর্তি করেন। অন্য ৩ জনের অবস্থা খারাপ থাকায় তাদের কে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। আহতদের মধ্যে মোঃ সামছুর রহমান, মিজানুর রহমান, ঈসমাইল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি জানতে পেরে বাঘারপাড়া থানা পুলিশ এবং রায়পুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানায় মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।