1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় জমিজমা নিয়ে বিরোধ নিয়ে সংঘর্ষ,আহত ৬,গ্রেফতার ৫ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাঘারপাড়ায় জমিজমা নিয়ে বিরোধ নিয়ে সংঘর্ষ,আহত ৬,গ্রেফতার ৫

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৯১ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রোববার রাতে টিপু সুলতান নামে এক ব্যক্তি বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ রাতেই ৫ জনকে আটক করেছেন। এর আগে ওই দিন দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এতে ৬ জন গুরুতর আহত হয়েছেন।

আটককৃতরা হলেন, উপজেলার শালবরাট গ্রামের মৃত তবিবর মোল্যার ছেলে আব্দুর রাজ্জাক, ইলিয়াস হোসেনের স্ত্রী মৌলুদা বেগম ও ছেলে জিহাদ হোসেন, আব্দুর রাজ্জাকের স্ত্রী ওলি বেগম, রামকান্তপুর গ্রামের মৃত তোজাম মোল্যার ছেলে শাহজাহান আলী।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, দীর্ঘদিন আসামীদের সাথে পৈত্রিক বসত বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকাল ১০ টার দিকে তাদের পৈত্রিক জমি বন্টনের জন্য সার্ভেয়ারের মাধ্যমে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাপজোক চলছিল। মাপজোকের শেষ পর্যায়ে যার যার জায়গা বুঝিয়ে দেওয়ার পর বাদীর ভাই মিজানুর রহমান ঘরের পাশে সীমানা পিলার বসাতে যায়। এসময় আসামী ইলিয়াস, রাজ্জাক, আসাদ ও তাদের ছেলেসহ ১৫-২০ জন ধারালো দা, বাঁশের লাঠি ও লোহার রড়সহ তাঁর উপর হামলা চালায়। এক পর্যায়ে তাঁর মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে ইলিয়াস। এসময় তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে প্রতিবেশি ইসমাইল হোসেনসহ ৬ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তাদের উদ্ধার করেন। স্থানীয়দের সহযোগীতায় গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে আসামী ইলিয়াসসহ তারা ৫ ভাই মিলে আপন মামাতো ভাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। আদালত তাদের ৫ ভাইকেই যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে খালাশ পায়। এছাড়াও স্থানীয় অসহায় মানুষদের জায়গা দখল, হুমকি ধামকিসহ মারপিটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় মামলা হয়েছে। ৫ জন আসামীকে আটক করে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar