1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন প্রত্যাহার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

কুড়িগ্রামে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩৮৫ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৌদির সাথে আর্জেন্টিনার পরাজয়ের ফলে দুধ দিয়ে গোসল করে সমর্থন বাদ দিয়েছেন কুড়িগ্রামের এক আর্জেন্টিনা সমর্থক।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে কুড়িগ্রাম পৌর এলাকার সিএন্ডবি ঘাটে গোসল করেন আশিকুর রহমান নামের ওই সমর্থক। তিনি রাজারহাট উপজেলার মীর ইসমাঈল সরকারি কলেজের বাণিজ্য বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র।

আশিকুর রহমান বলেন, আমি যখন থেকে খেলা বুঝি তখন থেকেই আর্জেন্টিনার সমর্থন করি। আমার জন্মের আগে থেকে আর্জেন্টিনা কাপ পায় না। সৌদি আরবের সাথে হেরে যাওয়ায় মনের দুঃখে প্রায় দুই লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সাপোর্ট করা বাদ দিয়েছি। ভাইরাল হওয়ার জন্য নয়। মনের আবেগ আর ভালোবাসা থেকে এমনটি করেছি।

আশিকের বন্ধু ব্রাজিল সমর্থক রোকনুজ্জামান রকি বলেন, ম্যাচের আগে আশিকের সাথে কথা হয়। সে জানায়, আর্জেন্টিনা হারলে সাপোর্ট বাদ দিবে। পরে খেলা শেষে আমি ২ কেজি দুধ এনে দেই। তাই দিয়ে আশিক গোসল করে এবং আর্জেন্টিনার সাপোর্ট বাদ দেয়।

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান বলেন, আবেগতাড়িত অনেকেই অনেক কিছু করে থাকে। খেয়াল রাখতে হবে যেনো আবার কোন দূর্ঘটনা না ঘটে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar